সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

সীমান্তে হত্যা : বিএসএফের সঙ্গে বৈঠকে বিজিবির তীব্র নিন্দা

  • সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০৯ এএম
  • ২২৯ জন
সংগৃহীত ছবি
সীমান্ত হত্যা নিয়ে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দুপুরে বিজিবির রংপুর রিজিয়ন এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে সৌজন্য বৈঠকে এ নিন্দা জানানো হয়। গতকাল শুক্রবার বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) গুলি করে হত্যার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

 

বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোনো বাংলাদেশির ওপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com